বিজ্ঞাপন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১০ নভেম্বর শুরু হচ্ছে দারাজ ১১.১১ ক্যাম্পেইন

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ৫:০০ পিএম
বিজ্ঞাপন
১০ নভেম্বর শুরু হচ্ছে দারাজ ১১.১১ ক্যাম্পেইন পড়েছেন ১ জন

১০ নভেম্বর শুরু হচ্ছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন, থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। নয়া দিগন্ত

বছরের সবচেয়ে বড় কেনাকাটার আয়োজন নিয়ে আবারও ফিরছে ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ। আগামী ১০ নভেম্বর রাত ৮টায় শুরু হচ্ছে ‘১১.১১ – দ্য বিগেস্ট সেল অব দ্য ইয়ার’ ক্যাম্পেইন, যা চলবে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত। এবারের আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে আকর্ষণীয় ডিল, ব্র্যান্ডভিত্তিক বিশেষ অফার এবং গিভঅ্যাওয়ের সুযোগ থাকছে।

ক্রেতাদের সাশ্রয় নিশ্চিত করতে ফ্ল্যাশ সেলে ৮০ শতাংশ, হট ডিলে ৭৫ শতাংশ এবং ক্লিয়ারেন্স সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। এছাড়া মেগা ডিলে সর্বনিম্ন বাজারমূল্যে পণ্য, প্রি-পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত ছাড় এবং নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারির সুযোগ থাকছে। উদ্বোধনী দিনে ব্র্যান্ড রাশ আওয়ারে শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা।

বিজ্ঞাপন

ক্যাম্পেইনে ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় ওয়াশিং মেশিন, বাইসাইকেল ও ওয়াটার হিটার জেতার সুযোগ রয়েছে। পাশাপাশি ১১.১১ জ্যাকপটে ১ম পুরস্কার হিসেবে থাকছে মাস্টারকার্ডের সৌজন্যে আইফোন ১৮ প্রো ম্যাক্স। ১০ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত দারাজের ফেসবুক লাইভে স্পিন দ্য হুইল আয়োজন এবং সারপ্রাইজ ফ্ল্যাশ ভাউচার পাওয়া যাবে।

কেনাকাটা সহজ করতে ১৮টির বেশি ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারীর সাথে অংশীদারত্ব করেছে দারাজ। এর মধ্যে রয়েছে বিকাশ, নগদ, সিটি ব্যাংক ও মাস্টারকার্ডসহ অন্যান্য প্রতিষ্ঠান। গ্রাহকরা নির্ধারিত পেমেন্ট পদ্ধতিতে ২০ শতাংশ পর্যন্ত ছাড়, ক্যাশব্যাক এবং শূন্য শতাংশ সুদে ছয় মাসের কিস্তি সুবিধা পাবেন।

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেন ই বলেন, ১১.১১ আমাদের জন্য বছরের অন্যতম বড় আয়োজন এবং ক্রেতারা যেন পছন্দের পণ্য ভালো দামে কিনতে পারেন সেটাই আমাদের চেষ্টা। দারাজ অ্যাপ ডাউনলোড করে অথবা ক্যাম্পেইন পেজে ভিজিট করে গ্রাহকরা এই অফারগুলো উপভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
১০ নভেম্বর শুরু হচ্ছে দারাজ ১১.১১ ক্যাম্পেইন
0:00 / 0:00
1x