বিজ্ঞাপন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চার গুণ বাড়ল বাংলা কিউআরে লেনদেন

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ৩:০০ এএম
বিজ্ঞাপন
চার গুণ বাড়ল বাংলা কিউআরে লেনদেন পড়েছেন ২ জন

বাংলা কিউআর। সংগৃহীত

নগদ অর্থের ওপর নির্ভরতা কমানো এবং দেশের মানুষের কাছে ডিজিটাল পেমেন্ট সুবিধা সহজলভ্য করার লক্ষ্যে বাংলা কিউআর সেবা সম্প্রসারণ করা হচ্ছে। বাসসের তথ্যানুযায়ী, বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন এখন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত জুনে দৈনিক ৪০ কোটি টাকার লেনদেন হতো, যা বর্তমানে বেড়ে চার গুণে উন্নীত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর বনানী ও গুলশান এলাকার কয়েকটি খুচরা বিক্রয় কেন্দ্রে এ সেবা সম্প্রসারণের নতুন উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি গভর্নর জানান, নগদবিহীন লেনদেন উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক দেশব্যাপী বিভিন্ন খুচরা বিক্রয় নেটওয়ার্কে এই সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। সেবার মান উন্নত করার জন্য গত ১ নভেম্বর ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি লেনদেন সুবিধা চালু করা হয়েছে।

তৃণমূল পর্যায়ে সেবা সম্প্রসারণের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, মোবাইল ডিভাইস ও নেটওয়ার্ক সুবিধার সীমিত প্রাপ্যতা বড় বাধা। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাংক, খুচরা বিক্রয় নেটওয়ার্ক এবং এমএফএস প্রদানকারীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, নগদবিহীন লেনদেন বাড়লে মুদ্রা নোট ছাপানোর খরচ কমবে। এর মাধ্যমে আর্থিক লেনদেনে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চার গুণ বাড়ল বাংলা কিউআরে লেনদেন
0:00 / 0:00
1x