বিজ্ঞাপন
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসইতে সূচকের পতন হলেও বাড়ল লেনদেন

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০০ এএম
বিজ্ঞাপন
ডিএসইতে সূচকের পতন হলেও বাড়ল লেনদেন পড়েছেন ২ জন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সংগৃহীত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমলেও আগের দিনের তুলনায় বাজারের লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

দিন শেষে ডিএসইতে মোট ৫৬৪ কোটি ৬২ লাখ ১১ হাজার ৪৫১ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এদিন ৩৮৮টি কোম্পানির ২৭ কোটি ৪৪ লাখ ৫৬ হাজার ৩০৪টি ইউনিট হাতবদল হয়েছে।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৮৩ পয়েন্ট কমে পাঁচ হাজার ৪১৭ দশমিক ৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএস-৩০ সূচক নয় দশমিক ৪০ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক তিন দশমিক ৮২ পয়েন্ট কমেছে।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৫টির দর বেড়েছে, ১৯০টির কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে। লেনদেনের শীর্ষে ছিল প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও মতিন স্পিনিংয়ের মতো কোম্পানিগুলো।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ডিএসইতে সূচকের পতন হলেও বাড়ল লেনদেন
0:00 / 0:00
1x