বিজ্ঞাপন
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’র যাত্রা শুরু

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ৯:০০ পিএম
বিজ্ঞাপন
বাংলাদেশে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’র যাত্রা শুরু পড়েছেন ২ জন

বাংলাদেশে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’র আনুষ্ঠানিক যাত্রা শুরু। নয়া দিগন্ত

স্বতন্ত্র প্রিন্ট, বৈশিষ্ট্যপূর্ণ ডিজাইন ও আধুনিক ফ্যাশন ট্রেন্ডের সমন্বয়ে বৈচিত্র্যময় পোশাকের কালেকশন নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’। রাজধানীর সেন্টারপয়েন্ট শপিং মলের লেভেল ২-এ ৭,৬৯৬ বর্গফুট আয়তনের ব্র্যান্ডটির প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করা হয়েছে।

ফিজিক্যাল স্টোরের পাশাপাশি বাংলাদেশের ক্রেতাদের জন্য সাশ্রয়ী মূল্যে এই ব্র্যান্ডের কালেকশন পাওয়া যাবে তাদের অনলাইন শপিং প্ল্যাটফর্ম bd.ethnc.com-এ। বাংলাদেশে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক ফ্র্যাঞ্চাইজি পার্টনার হিসেবে কাজ করছে রেনেসাঁ ডেকোর লিমিটেড।

বিজ্ঞাপন

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ফিজিক্যাল স্টোর এবং সংযুক্ত আরব আমিরাতে অনলাইন উপস্থিতির পর, আন্তর্জাতিক সম্প্রসারণের অংশ হিসেবে বাংলাদেশ যুক্ত হলো। রেনেসাঁ ডেকোরের সহযোগিতায় দেশের বিভিন্ন শহরে আরও তিনটি স্টোর চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

এথনিক’র চিফ কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং অফিসার মুহাম্মদ উসমান বলেন, বাংলাদেশ আমাদের আন্তর্জাতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এ দেশের প্রাণবন্ত ফ্যাশন সংস্কৃতিকে আমরা মূল্যায়ন করি। এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল অংশীদার ও মল ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন
বাংলাদেশে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’র যাত্রা শুরু
0:00 / 0:00
1x