বিজ্ঞাপন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপে আগস্টে বাংলাদেশের ডেনিম রফতানি বাড়ল

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০০ পিএম
বিজ্ঞাপন
ইউরোপে আগস্টে বাংলাদেশের ডেনিম রফতানি বাড়ল পড়েছেন ৬ জন

ইউরোপে বাংলাদেশের ডেনিম রফতানি আগস্ট মাসে বেড়েছে। প্রতীকী ছবি

ইউরোপীয় ইউনিয়নে চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশের ডেনিম রফতানি ১২ দশমিক ৭১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩৪ দশমিক ০৮ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টে এই রফতানির পরিমাণ ছিল ১১৮ দশমিক ৯৬ মিলিয়ন ইউরো।

এ মাসে বিশ্ববাজার থেকে ইইউর ডেনিম আমদানি ১১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৪৩০ দশমিক ১৬ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে। ইইউর মোট ডেনিম আমদানিতে বাংলাদেশের অংশ গত বছরের আগস্টের ৩০ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে চলতি বছরের আগস্টে ৩১ দশমিক ২ শতাংশ হয়েছে।

বিজ্ঞাপন

তবে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ইইউতে বাংলাদেশের ডেনিম রফতানি ৫ দশমিক ৮৫ শতাংশ কমে ৮৬৯ দশমিক ১৩ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এই রফতানির পরিমাণ ছিল ৯২৩ দশমিক ১১ মিলিয়ন ইউরো, যা থেকে বোঝা যায় আট মাসে রফতানি কমেছে প্রায় ৫৪ মিলিয়ন ইউরো।

তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, পোশাক আমদানিতে সামগ্রিক নিম্নমুখী প্রবণতা থাকা সত্ত্বেও সুপ্রতিষ্ঠিত সরবরাহব্যবস্থা ও প্রযুক্তিগত সক্ষমতার কারণে বাংলাদেশ শক্ত অবস্থান ধরে রেখেছে। তিনি দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি বজায় রাখতে উচ্চমূল্যের পণ্য উৎপাদন এবং নতুন শর্তাবলি পরিপালনের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইউরোপে আগস্টে বাংলাদেশের ডেনিম রফতানি বাড়ল
0:00 / 0:00
1x