বিজ্ঞাপন
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সূচকের পতনে ডিএসইতে লেনদেন ৪০৩ কোটি টাকা

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ৫:০০ এএম
বিজ্ঞাপন
সূচকের পতনে ডিএসইতে লেনদেন ৪০৩ কোটি টাকা পড়েছেন ৭ জন

ডিএসইতে মঙ্গলবার সূচকের পতন ঘটেছে। সংগৃহীত

সূচকের পতনের মধ্য দিয়ে মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ কমে ৫ হাজার ৩৮৬ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। একইভাবে ডিএসইর ব্লুচিপ সূচক ডিএস৩০ ২ দশমিক ৮৩ পয়েন্ট কমে ২ হাজার ৮৭ দশমিক ৯১ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৬ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৬ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করেছে।

ডিএসইতে এদিন মোট ১৪ কোটি ৪1 লাখ ২৫ হাজার ২৫টি শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এসব লেনদেনের আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৪০৩ কোটি ৫০ লাখ ৮৪ হাজার টাকা এবং মোট ১ লাখ ৪০ হাজার ৫৪৭টি লেনদেন সম্পন্ন হয়েছে। দিন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ১৯২ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা।

বিজ্ঞাপন

দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৭টি কোম্পানি ও অন্যান্য সিকিউরিটিজের মধ্যে ১০৮টির দর বেড়েছে। এর বিপরীতে ২২৬টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞাপন
সূচকের পতনে ডিএসইতে লেনদেন ৪০৩ কোটি টাকা
0:00 / 0:00
1x