বিজ্ঞাপন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসইতে সূচকের পতন ও কমল লেনদেন

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ৮:০০ পিএম
বিজ্ঞাপন
ডিএসইতে সূচকের পতন ও কমল লেনদেন পড়েছেন ১১ জন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সংগৃহীত

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। সোমবার ২৬ অক্টোবর ডিএসইতে মোট ৩৮৪টি কোম্পানির ১৪ কোটি ছয় লাখ ২০ হাজার ৮২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪১০ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৬০২ টাকা।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৩ দশমিক ০১ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩৯৯ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৯৯ পয়েন্ট কমে দুই হাজার ৯০ দশমিক ৭৫ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক সাত দশমিক ২৫ পয়েন্ট কমে এক হাজার ৫৩ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে।

বিজ্ঞাপন

আজ লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৭৪টির শেয়ারদর বেড়েছে, ২৫২টির কমেছে এবং ৫৮টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। লেনদেনের শীর্ষে রয়েছে প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সায়হাম টেক্সটাইল, সিটি ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, মিতন স্পিনিং, ওরিয়ন ফার্মা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও মালেক স্পিনিং।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ডিএসইতে সূচকের পতন ও কমল লেনদেন
0:00 / 0:00
1x