বিজ্ঞাপন
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ৯:০০ পিএম
বিজ্ঞাপন
নভেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে পড়েছেন ৭ জন

অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম। সংগৃহীত

আসন্ন নভেম্বর মাসের জন্য ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: এনামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত ২০ সেপ্টেম্বর ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে নভেম্বর মাসের জন্যও এই মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত এই মূল্যহার আগামী ১ নভেম্বর থেকেও কার্যকর থাকবে।

সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর মাসেও ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা ও কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য এবং দেশের বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করে থাকে সরকার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নভেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে
0:00 / 0:00
1x