বিজ্ঞাপন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিমিয়ার ব্যাংকে তিন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০০ এএম
বিজ্ঞাপন
প্রিমিয়ার ব্যাংকে তিন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক পড়েছেন ১ জন

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। সংগৃহীত

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে তিনজন নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত মঙ্গলবার (৩ নভেম্বর) কাজী শৈবাল সিদ্দিকী পরিচালক (বিআরপিডি-২) (চলতি দায়িত্ব) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল জাহেদুর রহমান, এনডিসি, পিএসসি (অব.), মোহাম্মদ মোশারফ হোসেন এবং মাসুদুর রহমান শাহ। ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের এই নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে মোহাম্মদ মোশারফ হোসেন ইতিপূর্বে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে যোগদানের আগে তাকে ইউসিবি থেকে পদত্যাগ করতে বলা হয়েছে এবং বিষয়টি নিশ্চিত করে বিভাগকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিমিয়ার ব্যাংকে তিন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
0:00 / 0:00
1x