উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে তিনজন নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত মঙ্গলবার (৩ নভেম্বর) কাজী শৈবাল সিদ্দিকী পরিচালক (বিআরপিডি-২) (চলতি দায়িত্ব) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল জাহেদুর রহমান, এনডিসি, পিএসসি (অব.), মোহাম্মদ মোশারফ হোসেন এবং মাসুদুর রহমান শাহ। ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের এই নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে মোহাম্মদ মোশারফ হোসেন ইতিপূর্বে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে যোগদানের আগে তাকে ইউসিবি থেকে পদত্যাগ করতে বলা হয়েছে এবং বিষয়টি নিশ্চিত করে বিভাগকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।