চার মাসে রেমিট্যান্স এল ১১.৬৯ বিলিয়ন ডলার
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ৩:০০ এএমচলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১ নভেম্বর পর্যন্ত দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১ হাজার ৬৮৭ মিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১০ হাজার ১৯২ মিলিয়ন ডলার, যা বর্তমান সময়ের তুলনায় ১৪ দশমিক ৭ শতাংশ কম।
শুধু ২০২৬ সালের ১ নভেম্বর একক দিনে দেশে ২২২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই দিনে আসা ৪৩ মিলিয়ন ডলারের তুলনায় এই প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেশি।
প্রবাসী বাংলাদেশীদের পাঠানো অর্থের এই ধারাবাহিক প্রবৃদ্ধি জাতীয় অর্থনীতিতে তাদের অব্যাহত অবদানেরই প্রতিফলন। একইসাথে রেমিট্যান্সের এই শক্তিশালী প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বহিঃখাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।














