বিজ্ঞাপন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আগামী ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ৩:০০ এএম
বিজ্ঞাপন
ঢাকায় আগামী ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট পড়েছেন ১ জন

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। নয়া দিগন্ত

আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর রাজধানী ঢাকার শেরাটন হোটেলে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ অনুষ্ঠিত হবে। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সামিটের বিভিন্ন বিষয় তুলে ধরেন এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি মোহা: সাহিদুজ্জামান টরিক, প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম এবং সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম এইচ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক আনিসুল কবির জাসির, পরিচালক রেহান রেজা এবং আঞ্চলিক পরিচালক সুমাইয়া জামান।

বিজ্ঞাপন

এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা, পেশাজীবী এবং বিশিষ্ট অতিথিরা অংশ নেবেন। আয়োজকদের প্রত্যাশা, এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি পাবে।

সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ও প্রবাসীদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক, বিনিয়োগের সুযোগ এবং পারস্পরিক জ্ঞান বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে। এনআরবি ওয়ার্ল্ডের এই উদ্যোগ প্রবাসীদের মেধা ও বিনিয়োগকে দেশের উন্নয়নে কাজে লাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঢাকায় আগামী ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট
0:00 / 0:00
1x