বিজ্ঞাপন
রবিবার, ০১ নভেম্বর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলার ঋণ চুক্তি

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০২ এএম
বিজ্ঞাপন
আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলার ঋণ চুক্তি পড়েছেন ৪ জন

আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের সাথে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। নয়া দিগন্ত

দেশের আর্থিক খাতের সুরক্ষাজাল শক্তিশালী করা এবং ব্যাংক খাতের পুনর্গঠনে বিশ্বব্যাংকের সাথে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। ‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের সহজ শর্তে ঋণ প্রদানকারী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেসমে নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০৩১ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

বিজ্ঞাপন

প্রকল্পটির মূল লক্ষ্য হলো আর্থিক খাতের সুরক্ষাজাল শক্তিশালী করা, নিয়ন্ত্রক সংস্থাগুলোর তদারকি সক্ষমতা বাড়ানো এবং ব্যাংক খাতের পুনর্গঠনে সহায়তা করা। চুক্তির শর্ত অনুযায়ী, উত্তোলিত ঋণের ওপর বার্ষিক ১ দশমিক ৫ শতাংশ সুদ দিতে হবে। ২৫ বছর মেয়াদি এই ঋণের ক্ষেত্রে ৫ বছর গ্রেস পিরিয়ড বা ঋণ পরিশোধে রেয়াতি সময় রয়েছে।

বিজ্ঞাপন
আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলার ঋণ চুক্তি
0:00 / 0:00
1x