বিজ্ঞাপন
রবিবার, ০১ নভেম্বর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে অর্থমন্ত্রীর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ায় প্রতিনিধি দল

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ৩:০০ এএম
বিজ্ঞাপন
বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে অর্থমন্ত্রীর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ায় প্রতিনিধি দল পড়েছেন ৪ জন

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তার সাথে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাসস

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের লক্ষ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে দক্ষিণ কোরিয়া সফরে রয়েছে। এই সফরে অর্থনৈতিক উন্নয়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।

প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি এবং ইআরডি সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকী। সফরকালে তারা দক্ষিণ কোরিয়া সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তাদের সাথে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

বিজ্ঞাপন

এ উদ্যোগ বাস্তবায়নে ২০৪৫-৪৬ অর্থবছর পর্যন্ত কয়েকটি ধাপে সরকারি-বেসরকারি বিনিয়োগ ও উন্নয়ন সহযোগীদের সহায়তায় আনুমানিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের চাহিদা নির্ধারণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কোরিয়ার অর্থায়নের সম্ভাবনা রয়েছে এমন ১৭টি প্রকল্পও এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে।

বিশেষ করে আইসিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশল খাতে সহযোগিতার ওপর জোর দেয়া হবে। সফরকালে প্রতিনিধি দলটি স্যামসাং, এলজি এআই রিসার্চ, নাভার এবং এসকে গ্যাসের মতো শীর্ষস্থানীয় কোরীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় পরিচালিত আইজিএনডি উদ্যোগের মাধ্যমে পরিবহন, জ্বালানি ও ডিজিটাল অবকাঠামোতে সমন্বিত বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, ঢাকা ও দক্ষিণ-পূর্বাঞ্চলের মধ্যে শক্তিশালী সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে অর্থমন্ত্রীর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ায় প্রতিনিধি দল
0:00 / 0:00
1x