বিজ্ঞাপন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন: ১৪.৪ শতাংশ বেড়েছে আয়

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০০ এএম
বিজ্ঞাপন
রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন: ১৪.৪ শতাংশ বেড়েছে আয় পড়েছেন ১ জন

ডলার। ইন্টারনেট

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। ১ জুলাই থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১১ হাজার ৯৮৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১০ হাজার ৪৭৮ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ, গত বছরের তুলনায় এই খাতে ১৪ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু নভেম্বরের প্রথম তিন দিনেই দেশে এসেছে ৫২১ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ের ৩৩০ মিলিয়ন ডলারের তুলনায় এটি ৫৮ দশমিক ১ শতাংশ বেশি। এছাড়া মঙ্গলবার (৩ নভেম্বর) এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬১ মিলিয়ন মার্কিন ডলার।

বিজ্ঞাপন

রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অর্থনীতিবিদদের মতে, এই বাড়তি রেমিট্যান্স দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন: ১৪.৪ শতাংশ বেড়েছে আয়
0:00 / 0:00
1x