বিজ্ঞাপন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হজ ব্যবস্থাপনায় বিশেষ স্বীকৃতি পেল এম এস এয়ার সার্ভিস

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ৭:০০ পিএম
বিজ্ঞাপন
হজ ব্যবস্থাপনায় বিশেষ স্বীকৃতি পেল এম এস এয়ার সার্ভিস পড়েছেন ১ জন

হজ পারফরম্যান্স-২০২৬-এর স্বীকৃতিস্বরূপ সম্মানীয় ক্রেস্ট পেয়েছে এম এস এয়ার সার্ভিস। নয়া দিগন্ত

হজ পারফরম্যান্স-২০২৬-এ অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেল দেশের শীর্ষস্থানীয় হজ এজেন্সি এম এস এয়ার সার্ভিস (লাইসেন্স নম্বর-০৯২২)। সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক বর্ণাঢ্য আয়োজনে এজেন্সিটির স্বত্বাধিকারী মুফতি নেছারুদ্দিন বিন কাশেমের হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি মোআল্লেম আব্দুর রাজ্জাক আল কুতুবী। এছাড়া হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর প্রেসিডেন্ট গোলাম সারওয়ার ও মহাসচিব ফরিদ উদ্দিন মজুমদারসহ এভিয়েশন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় মুফতি নেছারুদ্দিন বিন কাশেম বলেন, বর্তমান সময়ে হজ ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগের ভিড়ে এই স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গৌরবের। এই অর্জন হাজীদের প্রতি আমাদের দায়িত্ব ও দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে সেবার মান আরও উন্নত করতে আমরা বদ্ধপরিকর।

বিজ্ঞাপন
হজ ব্যবস্থাপনায় বিশেষ স্বীকৃতি পেল এম এস এয়ার সার্ভিস
0:00 / 0:00
1x