বিজ্ঞাপন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫২ নতুন গ্যাসকূপ খননের উদ্যোগ: শেষ হয়নি একটিও

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ৯:০০ এএম
বিজ্ঞাপন
৫২ নতুন গ্যাসকূপ খননের উদ্যোগ: শেষ হয়নি একটিও পড়েছেন ৫ জন

৫২ নতুন গ্যাসকূপ খননের উদ্যোগ : শেষ হয়নি একটিও। নয়া দিগন্ত গ্রাফিক্স

জ্বালানি মন্ত্রণালয়ের ২ সেপ্টেম্বর সংসদে দেয়া তথ্যানুযায়ী, সরকারের বৃহত্তর কর্মসূচির আওতায় ১০৪টি নতুন গ্যাস কূপখনন এবং ৪৬টি পুরনো কূপ ওয়ার্কওভার করার পরিকল্পনা রয়েছে। এর দ্বিতীয় পর্যায়ে বাপেক্সের দায়িত্বে রয়েছে ৫২টি নতুন কূপখনন এবং ১৬টি কূপ ওয়ার্কওভার। কর্মসূচির প্রথম পর্যায়ের মেয়াদ নির্ধারিত রয়েছে ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়নকাল ২০২৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত। তবে দ্বিতীয় পর্যায়ে বাপেক্সের দায়িত্বে থাকা ৫২টি নতুন কূপের কোনোটির খননকাজ এখনো সম্পন্ন না হওয়ায় এই কর্মসূচি বাস্তবায়ন নিয়ে সংশয় ও প্রশ্ন তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে এই কাজ শেষ করতে হলে অর্থায়ন, খননযন্ত্র, আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল সংগ্রহের ক্ষেত্রে আগাম প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি দরপত্র, ক্রয়প্রক্রিয়া ও প্রকল্প অনুমোদনে দীর্ঘসূত্রতা এড়ানো জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন কূপখনন করলেই যে প্রত্যাশিত পরিমাণ গ্যাস পাওয়া যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই। কোনো কূপে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাস পাওয়া যেতে পারে, আবার কোনো কূপে প্রত্যাশিত মজুদ না-ও মিলতে পারে। তাই কেবল কূপখননের সংখ্যা দিয়ে কর্মসূচির সাফল্য বিচার না করে, গ্যাস প্রাপ্তি ও জাতীয় গ্রিডে সংযোগের গতিকে মূল্যায়নের কেন্দ্রে রাখতে হবে। নতুন গ্যাস আবিষ্কারের পাশাপাশি তিন ধরনের কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিতে হবে যার মধ্যে রয়েছে অনুসন্ধান কূপখনন, মূল্যায়ন কূপখনন এবং উন্নয়ন কূপখনন। এ ছাড়া পুরনো কূপে ওয়ার্কওভার, সাইডট্র্যাক এবং কম্প্রেসার স্থাপন করে অপেক্ষাকৃত কম সময়ে উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের আধুনিক খননযন্ত্র, দক্ষ জনবল এবং প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা বাড়ানো এখন অন্যতম প্রধান শর্ত।

বিজ্ঞাপন

গ্যাস আবিষ্কারের পর ভোক্তা পর্যায়ে সরবরাহ পর্যন্ত উৎপাদনব্যবস্থা, প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং পাইপলাইন নির্মাণের কাজ সম্পন্ন করতে হবে। এসব অবকাঠামো প্রস্তুত না থাকলে আবিষ্কৃত গ্যাস দ্রুত জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে না। দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো গেলে আমদানিনির্ভর তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর চাপ কমার পাশাপাশি শিল্প, বিদ্যুৎ ও সার উৎপাদনে সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে। বিশেষজ্ঞদের মতে, কেবল নতুন কূপখননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেই জ্বালানি সঙ্কটের সমাধান হবে না। এর জন্য অনুসন্ধান থেকে উৎপাদন ও সরবরাহ পর্যন্ত একটি সময়াবদ্ধ, সমন্বিত ও জবাবদিহিমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

বিজ্ঞাপন
৫২ নতুন গ্যাসকূপ খননের উদ্যোগ: শেষ হয়নি একটিও
0:00 / 0:00
1x