বিজ্ঞাপন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুটির ও মাইক্রো খাতে পিকেএসএফের আড়াই হাজার কোটি টাকা বিতরণ

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১:০০ এএম
বিজ্ঞাপন
কুটির ও মাইক্রো খাতে পিকেএসএফের আড়াই হাজার কোটি টাকা বিতরণ পড়েছেন ২ জন

কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে ২,৫০০ কোটি টাকা বিতরণ করেছে পিকেএসএফ। সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজের আওতায় পিকেএসএফ ‘সোপান’ কর্মসূচির অধীনে ১০১টি সহযোগী সংস্থার অনুকূলে ২,৫০০ কোটি টাকা ঋণের অর্থ ছাড় করেছে। এর মধ্যে মাঠ পর্যায়ে প্রায় ৫০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে ১,৪১৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে এবং তাদের মধ্যে ৮৭ শতাংশই নারী। গত ৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে পিকেএসএফ প্রথম ধাপে ১,২৫০ কোটি টাকা পায়।

দেশের ৬৪টি জেলায় ‘সোপান’ কর্মসূচির আওতায় প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, ম্যানুফ্যাকচারিং, সেবা এবং ভ্যালু চেইন অর্থায়ন—এই চার উপখাতে ঋণ বিতরণ করা হচ্ছে। গ্রামীণ জনগোষ্ঠীর মধ্য থেকে নতুন উদ্যোক্তা সৃষ্টি, নারী ও তরুণদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা এই কর্মসূচির অন্যতম প্রধান উদ্দেশ্য।

বিজ্ঞাপন

এসব লক্ষ্য অর্জনে বাংলাদেশ ব্যাংক পিকেএসএফ-এর অনুকূলে ৫,০০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করেছে যার তিন ধাপে ৩,৭৫০ কোটি টাকা ইতোমধ্যে পাওয়া গেছে। অবশিষ্ট অর্থ আগামী ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবে এবং সমুদয় অর্থ আগামী জানুয়ারি ২০২৭-এর মধ্যে উদ্যোক্তা পর্যায়ে মাঠ পর্যায়ে বিতরণ করা হবে। ঋণ বিতরণের গুণগত মান বজায় রাখতে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে দৈনিক ভিত্তিতে তথ্য সংগ্রহ ও নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

বিজ্ঞাপন
কুটির ও মাইক্রো খাতে পিকেএসএফের আড়াই হাজার কোটি টাকা বিতরণ
0:00 / 0:00
1x