বিজ্ঞাপন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে বৈধতা সংকট: সপ্তাহে ফিরছেন ৫০০ বাংলাদেশী

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ৯:০০ এএম
বিজ্ঞাপন
সৌদি আরবে বৈধতা সংকট: সপ্তাহে ফিরছেন ৫০০ বাংলাদেশী পড়েছেন ৩ জন

গড়ে প্রতি সপ্তাহে প্রায় ৫০০ বাংলাদেশীকে বিভিন্ন প্রক্রিয়ায় সৌদি আরব থেকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। নয়া দিগন্ত

সৌদি আরবে কর্মরত বাংলাদেশী কর্মীদের একটি বড় অংশ বর্তমানে নানা আইনি জটিলতায় পড়েছেন। অনেক কর্মী নিয়োগকর্তার অবহেলা, বেতন বকেয়া বা আকামা নবায়ন না করার কারণে অনিয়মিত হয়ে পড়ছেন। এর ফলে অনেকেই বাধ্য হয়ে দেশে ফেরার পথ বেছে নিচ্ছেন।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, গড়ে প্রতি সপ্তাহে প্রায় ৫০০ বাংলাদেশী বিভিন্ন প্রক্রিয়ায় সৌদি আরব থেকে দেশে ফেরত আসছেন। অনেক প্রবাসী স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিয়ে দেশে ফেরার ব্যবস্থা করছেন, তবে প্রত্যেকের ক্ষেত্রে জরিমানা মওকুফের নিশ্চয়তা নেই।

বিজ্ঞাপন

সৌদি শ্রম আইন অনুযায়ী, নিয়োগকর্তার দায়িত্ব থাকলেও অনেক ক্ষেত্রে কর্মীরা প্রতারণার শিকার হচ্ছেন। বিশেষ করে কথিত ফ্রি ভিসার নামে গিয়ে অনেকেই কর্মসংস্থান না পেয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এতে করে দূতাবাসের কনস্যুলার সেবার ওপরও বাড়তি চাপ তৈরি হচ্ছে।

পরিস্থিতি উত্তরণে ২০২৫ সালের ৬ অক্টোবর দুই দেশের মধ্যে কর্মী নিয়োগসংক্রান্ত নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কেবল সংখ্যার দিকে না তাকিয়ে দক্ষ কর্মী পাঠানো এবং ভাষা ও কারিগরি প্রশিক্ষণের ওপর জোর দিলে ভবিষ্যতে এ ধরনের সংকট অনেকাংশে কমানো সম্ভব হবে।

বিজ্ঞাপন
সৌদি আরবে বৈধতা সংকট: সপ্তাহে ফিরছেন ৫০০ বাংলাদেশী
0:00 / 0:00
1x