বিজ্ঞাপন
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসীদের বেপরোয়া কর্মকাণ্ডে সরকারের নীরবতায় ক্ষুব্ধ নাহিদ ইসলাম

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ পিএম
বিজ্ঞাপন
সন্ত্রাসীদের বেপরোয়া কর্মকাণ্ডে সরকারের নীরবতায় ক্ষুব্ধ নাহিদ ইসলাম পড়েছেন ২ জন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামছবি: নাহিদ ইসলামের ফেসবুক পেজ থেকে

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জুলাই আন্দোলনের নেতৃত্বের ওপর পরিকল্পিতভাবে একের পর এক হামলা চালাচ্ছে ফ্যাসিবাদী গোষ্ঠী। রোববার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম জানান, নুসরাত তাবাসসুম, মাহিন সরকার ও খান তালাত মাহমুদ রাফির বাড়িতে অগ্নিসংযোগ এবং হাসিব আল ইসলামের ওপর চাপাতি হামলার ঘটনা ঘটেছে। এছাড়া সাদিক কায়েম ও মুসাদ্দিক ইবনে আলীর বাড়িতেও হামলা চালানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বের ওপর এসব ধারাবাহিক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। নাহিদ ইসলামের মতে, সরকার এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি জুলাইয়ের নেতৃত্ব, শহীদ পরিবার ও আহতদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় চিফ হুইপ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সন্ত্রাসীদের বেপরোয়া কর্মকাণ্ডে সরকারের নীরবতায় ক্ষুব্ধ নাহিদ ইসলাম
0:00 / 0:00
1x