বিজ্ঞাপন
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে হামলার প্রতিবাদে মশাল মিছিল

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৪:০০ এএম
বিজ্ঞাপন
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে হামলার প্রতিবাদে মশাল মিছিল পড়েছেন ৬ জন

রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে নির্ভীক জুলাই চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়ছবি: প্রথম আলো

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ এবং জুলাই বিপ্লবীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন ডাকসু নেতারা। রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

সমাবেশে ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ অভিযোগ করেন, হামলার আশঙ্কার কথা জানিয়ে পুলিশকে আগেভাগে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি জুলাই গণহত্যার বিচার না হওয়া এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ডাকসুর এজিএস মহিউদ্দিন খান সারা দেশে চলমান নৈরাজ্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন। এছাড়া সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যর্থ হলে সরকারকে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে হামলার প্রতিবাদে মশাল মিছিল
0:00 / 0:00
1x