বিজ্ঞাপন
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ পিএম
বিজ্ঞাপন
খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা পড়েছেন ২ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমছবি: ফেসবুক থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডাকসু ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তিনি। ফেসবুক পোস্টে সাদিক কায়েম দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রলবোমা ও কেরোসিন ব্যবহার করে তাঁর বাড়িতে আগুন দেওয়ার পরিকল্পনা করেছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করা হলেও স্থানীয়দের তৎপরতায় তা দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

বিজ্ঞাপন

সাদিক কায়েম জানান, ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা-মা অবস্থান করছিলেন। এলাকাবাসীর দ্রুত সহায়তায় তাঁরা বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন। এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা
0:00 / 0:00
1x