বিজ্ঞাপন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ৭০% ইংলিশ মিডিয়াম স্কুল অনুমোদনহীন: সংসদে শিক্ষামন্ত্রী

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৮:০০ পিএম
বিজ্ঞাপন
দেশে ৭০% ইংলিশ মিডিয়াম স্কুল অনুমোদনহীন: সংসদে শিক্ষামন্ত্রী পড়েছেন ৬ জন

জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনফাইল ছবি

দেশের প্রায় ৭০ শতাংশ ইংলিশ মিডিয়াম বা আন্তর্জাতিক মানের স্কুলের যথাযথ অনুমোদন নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য সাবিরা সুলতানার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে এই তথ্য উপস্থাপিত হয়।

শিক্ষামন্ত্রী জানান, কার্যকর সমন্বিত নীতিমালা না থাকায় অধিকাংশ ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছেমতো পরিচালিত হতো। শিক্ষা খাতে শৃঙ্খলা ফেরাতে এবং এসব প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে সরকার একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের কাজ করছে। এখন থেকে অনুমোদনহীন স্কুলগুলোকে বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বর্তমানে মোট ২ লাখ ৫৩ হাজার ৯৪৫টি শূন্য পদ রয়েছে। এর মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৩ হাজার ৪৮টি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ হাজার ৩৩৩টি শিক্ষকের পদ খালি আছে। এছাড়া মাদ্রাসায় ১ লাখ ১ হাজার ৮৭৩টি ও কারিগরি প্রতিষ্ঠানে ১৪ হাজার ৬৯৭টি শূন্য পদ রয়েছে।

প্রাথমিক শিক্ষার বিষয়ে মন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১০ হাজার ২৪৭টি এবং প্রধান শিক্ষকের ৩৮ হাজার ৭৪৭টি শূন্য পদ রয়েছে। আইনি জটিলতা কেটে যাওয়ায় প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৫ হাজার ৭৩৮টি শিক্ষক পদে দ্রুতই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

ক্যাডেট কলেজ নিয়ে এক প্রশ্নের জবাবে এহছানুল হক মিলন জানান, ক্যাডেট কলেজে অধ্যয়নরত প্রতিটি শিক্ষার্থীর পেছনে সরকারের বার্ষিক মাথাপিছু ব্যয় ৫ লাখ ৩৪ হাজার ৪৩ টাকা। সেই হিসেবে মাসিক খরচ দাঁড়ায় ৪৪ হাজার ৫০৪ টাকা। সম্পূর্ণ আবাসিক হওয়ায় খাওয়া, আবাসন ও উন্নত শিক্ষার জন্য এই বাজেট বরাদ্দ রাখা হয়।

বিজ্ঞাপন

শহর ও গ্রামের শিক্ষা বৈষম্য নিয়ে মন্ত্রী বলেন, গ্রামীণ অঞ্চলে অবকাঠামো ও দক্ষ শিক্ষকের কিছুটা সীমাবদ্ধতা এখনো বিদ্যমান। তবে এই বৈষম্য নিরসনে সরকার নানামুখী ব্যবস্থা নিচ্ছে। বর্তমানে অনুদানভুক্ত ও অনুদানবিহীন ইবতেদায়ি মাদ্রাসাগুলোতে প্রায় ১০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে বলে তিনি সংসদকে অবহিত করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দেশে ৭০% ইংলিশ মিডিয়াম স্কুল অনুমোদনহীন: সংসদে শিক্ষামন্ত্রী
0:00 / 0:00
1x