বিজ্ঞাপন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুষকে উপহার, চাঁদাবাজিকে সমঝোতা বলছে সরকার: হাসনাত আবদুল্লাহ

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ পিএম
বিজ্ঞাপন
ঘুষকে উপহার, চাঁদাবাজিকে সমঝোতা বলছে সরকার: হাসনাত আবদুল্লাহ পড়েছেন ৩ জন

সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, সরকার শব্দের মারপ্যাঁচে বাস্তবতা আড়াল করছে। তিনি সংসদে বলেন, সরকার ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ এবং ঋণখেলাপিদের ‘ঋণগ্রস্ত’ হিসেবে অভিহিত করছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনায় তিনি বলেন, পোশাকশিল্পের মালিকেরা বিভিন্ন সরকারি দপ্তর ও প্রভাবশালী ব্যক্তিদের ‘উপহার’ দিতে দিতে অতিষ্ঠ। অথচ শ্রমিকদের মজুরি বাড়ানোর দায়ভার মালিকদের ওপরই চাপানো হচ্ছে, যা শিল্প টিকিয়ে রাখার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

হাসনাত আবদুল্লাহ আরও জানান, গত তিন বছরে মূল্যস্ফীতি ২৬ শতাংশের বেশি বেড়েছে, ফলে শ্রমিকদের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি অভিযোগ করেন, ব্যবসা পরিচালনার নামে সরকারদলীয় নেতা বা প্রভাবশালী ব্যক্তিদের ‘প্রোটেকশন মানি’ দিতে হচ্ছে, যা প্রকারান্তরে সরকারি চাঁদায় পরিণত হয়েছে।

গ্যাস সংকট ও এলএনজি টার্মিনাল প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, অস্থিতিশীল পরিস্থিতি ও ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের পোশাক খাতের অর্ডার ভারতে চলে যাচ্ছে। সংকট নিরসনে শ্রমিকদের মজুরি সমন্বয় এবং ব্যবসায়ীদের ওপর থেকে হয়রানি ও চাঁদার চাপ কমানোর আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঘুষকে উপহার, চাঁদাবাজিকে সমঝোতা বলছে সরকার: হাসনাত আবদুল্লাহ
0:00 / 0:00
1x