বিজ্ঞাপন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ৬ নেতা গ্রেপ্তার: ডিএমপির বিশেষ অভিযান

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ৭:০০ এএম
বিজ্ঞাপন
নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ৬ নেতা গ্রেপ্তার: ডিএমপির বিশেষ অভিযান পড়েছেন ৩ জন

হাতকড়াপ্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত বুধ ও বৃহস্পতিবার উত্তরা, লালবাগ এবং সবুজবাগসহ বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. শিবলু, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আহমেদ অনিল, মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মারসাদ আক্তার, উত্তরখান থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত, যুবলীগ নেতা মো. আবদুর রাজ্জাক এবং নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপন।

বিজ্ঞাপন

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এসব নেতাদের গ্রেপ্তারের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় ডিএমপি কঠোর অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ৬ নেতা গ্রেপ্তার: ডিএমপির বিশেষ অভিযান
0:00 / 0:00
1x