বিজ্ঞাপন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি এজেন্সির সঙ্গে বসার ইতিহাস নেই: সংসদে জামায়াত আমির

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ৭:০০ এএম
বিজ্ঞাপন
বিদেশি এজেন্সির সঙ্গে বসার ইতিহাস নেই: সংসদে জামায়াত আমির পড়েছেন ১ জন

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানছবি: শফিকুর রহমানের ফেসবুক থেকে

বুধবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের বসার কোনো ইতিহাস নেই। স্বরাষ্ট্রমন্ত্রী কোনো দলের নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার বোঝাপড়ার অভিযোগ তুললে তিনি এই ব্যাখ্যা দাবি করেন।

শফিকুর রহমান চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, রাজনৈতিক দল হিসেবে তারা প্রতিপক্ষ বা বন্ধুদের সঙ্গে বসতে পারেন, কিন্তু গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার প্রশ্নই ওঠে না। বরং যারা এই অভিযোগ তুলছেন, তাদেরই বিভিন্ন এজেন্সির সঙ্গে বসার নথি রয়েছে বলে তিনি পাল্টা দাবি করেন।

বিজ্ঞাপন

মাদক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেন, এখন ক্ষমতাসীন দলের কিছু নেতা মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন। তিনি দোষারোপের রাজনীতি বাদ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানান।

সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, প্রতিটি জীবনই অত্যন্ত মূল্যবান। সরকার যদি বুক টান করে সীমান্তে হত্যাকাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়, তবে জনগণ সব সময় তাদের পাশে থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিদেশি এজেন্সির সঙ্গে বসার ইতিহাস নেই: সংসদে জামায়াত আমির
0:00 / 0:00
1x