বিজ্ঞাপন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচনে সমঝোতা না হলে ঐক্যে বিভেদ: মামুনুল হক

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১:০০ এএম
বিজ্ঞাপন
স্থানীয় নির্বাচনে সমঝোতা না হলে ঐক্যে বিভেদ: মামুনুল হক পড়েছেন ৫ জন

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সংবাদ সম্মেলনে কথা বলছেন। পুরানা পল্টন, ঢাকা। ৭ নভেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী জোটের দলগুলো আলাদা আলাদা প্রার্থী দিলে ১১ দলীয় ঐক্যে বিভেদ সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দলগুলো আলাদা আলাদা প্রার্থী দিলে ঐক্যে দুর্বলতা এবং মাঠপর্যায়ে বিভেদ দেখা দিতে পারে। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে মামুনুল হক বলেন, আন্দোলনে ঐক্যের স্বার্থেই নির্বাচনী সমঝোতা প্রয়োজন এবং এর জন্য বড় দল হিসেবে জামায়াতে ইসলামীকে মূল ভূমিকা পালন করতে হবে। সমঝোতা না হলে ব্যর্থতার দায়ও তাদের নিতে হবে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া সংবাদ সম্মেলনে আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুর্শিদুল আলম সিদ্দিক এবং দক্ষিণ সিটিতে কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহবুবুল হককে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সারা দেশে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের বিভিন্ন পদে দলের প্রার্থী বাছাইপ্রক্রিয়া চলছে এবং ইতিমধ্যে অনেক জায়গায় তা চূড়ান্ত হয়েছে। তবে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমন্বিত প্রার্থী দেওয়ার পরিবেশ তৈরি হলে আলোচনার দরজা খোলা রাখা হবে। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব জালালুদ্দীন আহমদসহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্থানীয় নির্বাচনে সমঝোতা না হলে ঐক্যে বিভেদ: মামুনুল হক
0:00 / 0:00
1x