বিজ্ঞাপন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে গঙ্গা চুক্তি ও মাতারবাড়ী নিয়ে সরব থাকবে জামায়াত

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ৭:০০ এএম
বিজ্ঞাপন
সংসদে গঙ্গা চুক্তি ও মাতারবাড়ী নিয়ে সরব থাকবে জামায়াত পড়েছেন ২ জন

জাতীয় সংসদফাইল ছবি

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি নিয়ে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দলগুলো বরাবরই সোচ্চার রয়েছে। আগামীকাল সোমবার বিকেলে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনেও সুযোগ পেলে বিষয়টি সামনে আনবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় স্বার্থ ও জনজীবনের সংকটের বিষয়গুলো নিয়ে জাতীয় সংসদে সরকারকে প্রশ্নের মুখে ফেলতে চায় দলটি।

গঙ্গার পানিবণ্টন চুক্তির ভবিষ্যৎ, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প, পোশাকশিল্পের অস্থিরতা, জ্বালানিসংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান জানতে চাইবেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টিও সংসদে তুলতে চান তাঁরা। সংসদের কার্যপ্রণালি বিধির ৬৮ ও ১৪৭ ধারাসহ কয়েকটি বিধিতে নোটিশ দেওয়ার সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান (মিলন) আজ রোববার প্রথম আলোকে বলেন, এবারের অধিবেশনে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ বেশ কিছু বিষয়ে আলোচনা তোলার চেষ্টা করবেন তাঁরা। এসব আলোচনায় জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে। ভারত ও বাংলাদেশের ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর সই হওয়া ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর।

জামায়াতের পাবনা-১ আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান (মোমেন) আজ প্রথম আলোকে বলেন, গঙ্গা চুক্তি, মাতারবাড়ী, পোশাকশিল্পের সংকটসহ জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে কথা বলার চেষ্টা করবে বিরোধী দল। আগামীকাল থেকে শুরু হওয়া সংসদের অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সংসদে গঙ্গা চুক্তি ও মাতারবাড়ী নিয়ে সরব থাকবে জামায়াত
0:00 / 0:00
1x