বিজ্ঞাপন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতজানু পররাষ্ট্রনীতি দেশকে পিছিয়ে দিয়েছিল: জহরত আদিব চৌধুরী

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ৯:০০ এএম
বিজ্ঞাপন
নতজানু পররাষ্ট্রনীতি দেশকে পিছিয়ে দিয়েছিল: জহরত আদিব চৌধুরী পড়েছেন ৭ জন

জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ‘গণতান্ত্রিক অভিযাত্রা সেমিনার সিরিজ’-এর চতুর্থ পর্বের আলোচনায় বক্তব্য দিচ্ছেন। শেরেবাংলা নগর, ঢাকা। ৪ অক্টোবর ২০২৬ছবি: বাসসের সৌজন্যে

জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী অভিযোগ করেছেন যে, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের সরকারের নতজানু পররাষ্ট্রনীতি দেশকে পিছিয়ে দিয়েছিল। তিনি বলেন, নতুন রাষ্ট্র হিসেবে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় বিদেশি সাহায্য বন্ধ হয়ে গিয়েছিল, যা দুর্ভিক্ষসহ নানা সংকটকে ত্বরান্বিত করেছিল।

তিনি আরও বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিলেন। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে জিয়াউর রহমান বিদেশে জনশক্তি রপ্তানির দুয়ার খুলে দিয়েছিলেন এবং দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করেছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ বলেন, শেখ মুজিবুর রহমানের শাসনামলে সাধারণ মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। তিনি উল্লেখ করেন, পাকিস্তানের হাত থেকে মুক্তি পাওয়ার পর মানুষ ভারতের আধিপত্য মেনে নিতে পারেনি, যা তৎকালীন সরকারের নতজানু নীতিরই বহিঃপ্রকাশ ছিল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নতজানু পররাষ্ট্রনীতি দেশকে পিছিয়ে দিয়েছিল: জহরত আদিব চৌধুরী
0:00 / 0:00
1x