মোগরাপাড়া ইউপি নির্বাচনে আতাউর রহমানকে দলীয় সমর্থন দিলেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান
রাসেল মিয়া :
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আতাউর রহমানকে দলীয় সমর্থন দিয়েছেন।
এ বিষয়ে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান আশাবাদ ব্যক্ত করে বলেন, আতাউর রহমানের মাধ্যমে মোগরাপাড়া ইউনিয়নের গরিব-দুঃখী ও অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, আতাউর রহমান নির্বাচনে নির্বাচিত হলে মোগরাপাড়া ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়নসহ স্কুল, কলেজ ও মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখবেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।














