বিজ্ঞাপন
রবিবার, ০১ নভেম্বর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসেল মিয়া
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ৮:১০ পিএম
বিজ্ঞাপন
সোনারগাঁয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পড়েছেন ৪৪ জন

রাসেল মিয়া :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আয়াছ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোহাম্মদ সফি উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্টে তল্লাশি চালায়। এ সময় আয়াছের পরিহিত পায়জামার ডান পকেটে কালো কসটেপে মোড়ানো একটি সাদা জিপার ব্যাগ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আয়াছ কক্সবাজার জেলার টেকনাফ থানার নোয়াখালীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত ফরিদ উল্যা এবং মাতার নাম নুরছেমন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সোনারগাঁয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
0:00 / 0:00
1x