বিজ্ঞাপন
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক ০৯ (নয়) কেজি গাঁজাসহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রাসেল মিয়া
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ৮:২৯ পিএম
বিজ্ঞাপন
সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক ০৯ (নয়) কেজি গাঁজাসহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। পড়েছেন ২০৯ জন

নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম, মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে ইন্সপেক্টর(নিরস্ত্র), আনোয়ার হোসেন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৭/১০/২০২৬ তারিখ রাত ০১:২৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে চট্টগ্রাম টু ঢাকাগামী হাইওয়ে পাকা সড়ক সংলগ্ন আষারিয়ারচর পুলিশ চেক পোস্টের সামনে পাকা রাস্তার উপর হতে ১। ফয়সাল ওরফে জুজু (২৯), পিতা- আব্দুল লতিফ, মাতা-আমেনা, সাং-শিমরাইল, ওয়ার্ড নং-০২, ইউপি- মেহারী, থানা- কসবা, জেলা- ব্রাহ্মনবাড়ীয়া, ২।  আরিফ (২৩), পিতা- মোহন মিয়া, মাতা- জহুরা বেগম, সাং- কুঠি জাজিয়ারা, ওয়ার্ড নং-০৬, ইউপি- কুঠি, থানা- কসবা, জেলা- ব্রাহ্মনবাড়ীয়া,  ৩।  মোঃ শাকিল (৩৭), পিতা- মোঃ জবেদ আলী, মাতা- শিউলী বেগম, সাং- ছুটিভাগবাউল, ইউপি- দিঘী, থানা-সদর, জেলা- মানিকগঞ্জদের তাহাদের হেফাজত হইতে জব্দকৃত (১) কসটেপ দিয়ে মোড়ানো পলিথিন ব্যাগের ভিতরে ০৪(চার) কেজি কথিত গাঁজা, (২) কসটেপ দিয়ে মোড়ানো ০৩(তিন) কেজি কথিত গাঁজা, (৩) কসটেপ দিয়ে মোড়ানো  ০২(দুই) কেজি কথিত গাঁজা, সর্বমোট (০৪+০৩+০২)=০৯(নয়) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক ০৯ (নয়) কেজি গাঁজাসহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
0:00 / 0:00
1x