বিজ্ঞাপন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

রাসেল মিয়া
প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ৯:৩৫ পিএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
বিজ্ঞাপন
 সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কক্সবাজার থেকে গ্রেফতার পড়েছেন ১৬৮ জন

রাসেল মিয়া:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি কবির হোসেনকে (৬০) গ্রেফতার করেছে এসআরবি-১১। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় এসআরবি-১১ ও এসআরবি-১৫ (কক্সবাজার)-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কবির হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত মোমতাজ উদ্দিন।

বিজ্ঞাপন

এসআরবি সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন চর কিশোরগঞ্জ এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন জহির ফকির (৪৫)। তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

ঘটনার দিন চর কিশোরগঞ্জে নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। এ সময় দুর্বৃত্তরা ধারালো চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের ঘটনায় সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

হত্যাকাণ্ডের পর প্রধান অভিযুক্তরা গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। ঘটনার পর থেকেই এসআরবি-১১ মামলাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করে। পাশাপাশি আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক আসামিদের অবস্থান শনাক্তে অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে এসআরবি-১১ ও এসআরবি-১৫ (কক্সবাজার)-এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন কলাতলী বিচ এলাকায় যৌথ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জহির ফকির হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি কবির হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ ও জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেফতারে সংস্থাটি কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন
সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কক্সবাজার থেকে গ্রেফতার
0:00 / 0:00
1x