সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ৫১ পিস ইয়াবাসহ ইয়াবাসহ গ্রেফতার ১৭গ্রেফতার ১৭
রাসেল মিয়া :
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ১১ জন মাদকসেবী, মাদক মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন, নিয়মিত মামলায় ১ জন এবং ডাকাতির অভিযোগে ২ জন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে ২৬ অক্টোবর ২০২৬ তারিখে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিবরণ:
মাদকসেবী: ১১ জন
১। মোঃ রাজিব (৩৮), পিতা-বিরত আলী, সাং-হাড়িয়া বৈদ্যপাড়া, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
২। আফজাল হক (৩০), পিতা-মৃত আব্দুল হক, সাং-পিভিলা, সাদিপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ। বর্তমান ঠিকানা-চিটাগাং রোড, রসুলবাগ, শিকদারের বাড়ির ভাড়াটিয়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।
৩। মোঃ শিপন শেখ (১৯), পিতা-মোঃ ইদ্রিস শেখ, সাং-গজারিয়া, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট। বর্তমান ঠিকানা-সোনাপুর, রানা'র বাড়ির ভাড়াটিয়া, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
৪। মোঃ রাকিব মিয়া (২২), পিতা-মোঃ গোলজার হোসেন, সাং-কাঁচপুর রায়েরটেক, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
৫। মোঃ রায়হান সোহেন (২৪), পিতা-মৃত মোঃ আশরাফ আলী, সাং-বড় হাসেমপুর, থানা-চিরিরবন্দর, জেলা-দিনাজপুর। বর্তমান ঠিকানা-কাঁচপুর রায়েরটেক, মালেক মাস্টারের বাড়ির ভাড়াটিয়া, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
৬। মোঃ নয়ন মিয়া (২৮), পিতা-মোঃ জালাল হোসেন, সাং-পরমেশ্বরদী, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
৭। মোঃ শাহ পরান (২২), পিতা-রহিম মিয়া, সাং-কৃষ্ণপুড়া, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
৮। মোঃ জয় (৩২), পিতা-মৃত সোহরাব হোসেন, স্থায়ী ঠিকানা-বিল্লোগ্রাম, থানা-গৌরনদী, জেলা-বরিশাল। বর্তমান ঠিকানা-সোনারগাঁ পৌরসভা, আসমার বাড়ির ভাড়াটিয়া, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
৯। মোঃ নুরু মিয়া (৪৫), পিতা-নজরুল ইসলাম, সাং-বারদী, নাগেরপাড়া, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
১০। মোঃ আরিফ (২৮), পিতা-মোঃ মজিদ, মাতা-লাভলী বেগম, সাং-বড়াইকান্দি, থানা-শাহ ঘাটা, জেলা-গাইবান্ধা।
১১। মোঃ রনি (২৬), পিতা-মিনাল ব্যাপারী, সাং-বড়াইকান্দি, থানা-শাহ ঘাটা, জেলা-গাইবান্ধা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।












