বিজ্ঞাপন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জোটে থেকেই জামায়াতকে লাইনে রাখতে চায় এনসিপি

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ৩:০০ পিএম
বিজ্ঞাপন
জোটে থেকেই জামায়াতকে লাইনে রাখতে চায় এনসিপি পড়েছেন ১ জন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)

জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কিছু রাজনৈতিক অবস্থান নিয়ে অসন্তুষ্ট জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নীতিনির্ধायকেরা মনে করছেন, বিরোধী দলের ভূমিকা পালনের ক্ষেত্রে জামায়াত সরকারের প্রতি বেশি নমনীয় হয়ে পড়ছে। এ অবস্থায় ১১ দলীয় ঐক্যে থেকেই জামায়াতকে চাপে রাখার কৌশল নিয়েছে এনসিপি। একই সঙ্গে নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয়ও তুলে ধরতে চায় দলটি।

সম্প্রতি ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে জামায়াতের ভূমিকা নিয়ে এনসিপির শীর্ষ নেতাদের প্রকাশ্য সমালোচনা এবং ৩১ অক্টোবর খুলনা বিভাগীয় লংমার্চে দলটির সীমিত অংশগ্রহণের মধ্য দিয়ে দুই দলের দূরত্বের বিষয়টি সামনে এসেছে। তবে এনসিপির নেতারা জানিয়েছেন, তাঁরা ১১ দলীয় ঐক্য ছাড়তে চান না।

বিজ্ঞাপন

এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেছেন, জামায়াতের কিছু কিছু রাজনৈতিক অবস্থান জনগণের মধ্যে অনাস্থা তৈরি করছে। যেমন মাঠে খুব জোরালো বক্তব্য, আবার সংসদে তার বিপরীত বক্তব্য, শ্রমিক আন্দোলনে সরকারকে পূর্ণ সমর্থন। সে জন্যই তাঁরা আলাদা অবস্থান নিয়েছেন এবং এখানে দর কষাকষির কোনো বিষয় নেই।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জোটে থেকেই জামায়াতকে লাইনে রাখতে চায় এনসিপি
0:00 / 0:00
1x