বিজ্ঞাপন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা মৃত নগরীতে পরিণত হয়েছে: সংসদে বিরোধী দল

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ৩:০১ পিএম
বিজ্ঞাপন
খুলনা মৃত নগরীতে পরিণত হয়েছে: সংসদে বিরোধী দল পড়েছেন ১ জন

সংসদ অধিবেশনফাইল ছবি: সংসদ টিভি থেকে

খুলনা অঞ্চলে নিয়মিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন বলেছেন, খুলনা এখন মৃত নগরীতে পরিণত হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনায় তিনি এই কথা বলেন। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, সারা দেশের মতো খুলনা মহানগরীসহ খুলনা অঞ্চলেও চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।

কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরে যাওয়ার দিন সেখানে জোড়া খুনের ঘটনা ঘটে বলে জানান তিনি। পুলিশের মহাপরিদর্শক খুলনা সফরে যাওয়ার দিন একটি বেসরকারি হাসপাতালে চাঁদার দাবিতে ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। নিয়মিতভাবে ব্যবসায়ী ও সাধারণ মানুষ চাঁদাবাজির শিকার হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ভয়ে অনেকে অভিযোগ করারও সাহস পাচ্ছেন না।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিভিন্ন সংস্থা থাকলেও পরিস্থিতি কার্যকরভাবে সামাল দেওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন এই সংসদ সদস্য। ব্যবসায়ীরা ইতিমধ্যে দোকানপাট বন্ধ করে দিয়েছেন জানিয়ে তিনি বলেন, খুলনার মানুষ বাঁচতে চান। তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বাস্তব পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

এদিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই দফায় দফায় এলপি গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বলে সংসদে অভিযোগ করেছেন ঢাকা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, সারা দেশের মানুষ তীব্র গ্যাসের সংকটে ভুগছেন এবং গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ছয়বার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। কামাল হোসেন আরও বলেন, ১ হাজার ৩০৬ টাকা থেকে ১২ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা হয়েছে, কিন্তু অনেক জায়গায় তা ২ হাজার ৭০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

শেরপুর–১ আসনের জামায়াতে ইসলামীর আরেক সংসদ সদস্য রাশেদুল ইসলাম বলেন, ১০ মাসে এলপিজির দাম বেড়েছে ৭৫৪ টাকা। সরকার দাম নির্ধারণ করে দিলেও ভোক্তারা সেই দামে গ্যাস কিনতে পারছেন না। তিনি বলেন, একজন দিনমজুর, রিকশাচালক কিংবা নিম্ন আয়ের পরিবারের কাছে প্রতিটি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ থেকে ১ হাজার টাকা বড় বোঝা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
খুলনা মৃত নগরীতে পরিণত হয়েছে: সংসদে বিরোধী দল
0:00 / 0:00
1x