বিজ্ঞাপন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধীদের বরাদ্দ বঞ্চনা নিয়ে সংসদে প্রশ্ন ও প্রতিমন্ত্রীর আশ্বাস

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএম
বিজ্ঞাপন
বিরোধীদের বরাদ্দ বঞ্চনা নিয়ে সংসদে প্রশ্ন ও প্রতিমন্ত্রীর আশ্বাস পড়েছেন ৪ জন

উন্নয়ন বরাদ্দ নিয়ে সংসদে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। ৯ নভেম্বরছবি: সংসদ টিভির ভিডিও থেকে

সরকারি দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার ইউনিয়ন পরিষদগুলোতে উন্নয়ন বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের এলাকায় তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন। আজ সোমবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে তিনি এই অভিযোগ করেন এবং সরকারের কাছে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত রয়েছে কি না জানতে চান। জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান যে সব নির্বাচনী এলাকায় সমভাবে উন্নয়ন করা হবে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও বলেন, বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকার মসজিদ, মন্দির, অবকাঠামো ও ইউপি উন্নয়নের বরাদ্দপত্র আগামীকালের মধ্যে বিরোধীদলীয় নেতার দপ্তরে পৌঁছে দেওয়া হবে। এর আগে গত ১৩ অক্টোবর ইউনিয়ন পরিষদের উন্নয়ন খাতে সরকারদলীয় সংসদ সদস্যদের আসনের অনুকূলে প্রতিটি ইউপিতে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছিল বলে সংসদে উত্থাপিত প্রশ্নে উঠে আসে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিরোধীদের বরাদ্দ বঞ্চনা নিয়ে সংসদে প্রশ্ন ও প্রতিমন্ত্রীর আশ্বাস
0:00 / 0:00
1x