বিজ্ঞাপন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহাসিক ৭ নভেম্বর: নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় বিপ্লব দিবস

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ৯:০০ এএম
বিজ্ঞাপন
ঐতিহাসিক ৭ নভেম্বর: নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় বিপ্লব দিবস পড়েছেন ২ জন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম ঘটনাবহুল দিন ৭ নভেম্বর আজ। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থান ও ক্ষমতার পটপরিবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন দিনটিকে ভিন্ন ভিন্ন নামে পালন করে আসছে।

বিএনপি দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করছে। দিবসটি উপলক্ষে দলটি আলোচনা সভা, শোভাযাত্রা ও আলোকচিত্র প্রদর্শনীসহ সাত দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার পর তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দী করা হয়েছিল, যিনি ৭ নভেম্বরের অভ্যুত্থানে মুক্ত হন।

বিজ্ঞাপন

ঐতিহাসিক এই দিনটির তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান সিপাহি-জনতার অভ্যুত্থানের মাধ্যমে মুক্ত হয়েছিলেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে ঐক্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন।

৭ নভেম্বরের এই দিনটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত রয়েছে। জাসদ দিনটিকে ‘সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করে, অন্যদিকে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ কয়েকটি দল একে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে চিহ্নিত করে। এছাড়া জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিও নিজ নিজ অবস্থানে দিবসটি পালন করছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্নীতি ও বৈষম্যমুক্ত নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তারা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে ৭ নভেম্বরের সংহতির যোগসূত্র তুলে ধরেন।

বিজ্ঞাপন

বিএনপির কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল সাড়ে আটটায় জিয়া উদ্যানে দলের চেয়ারম্যান তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া বিকেল ৩টায় নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, এই শোভাযাত্রায় ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তারেক রহমান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঐতিহাসিক ৭ নভেম্বর: নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় বিপ্লব দিবস
0:00 / 0:00
1x