বিজ্ঞাপন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছরের শিশু আফরিনের মৃত্যু

রাসেল মিয়া
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম
বিজ্ঞাপন
সোনারগাঁয়ে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছরের শিশু  আফরিনের মৃত্যু পড়েছেন ৫৬ জন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ (নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছর বয়সী কিশোরী আফরিন আক্তার মারা গেছে। ঘটনার ৪৯ দিন পর শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

গত ২৫ সেপ্টেম্বর দুপুরে বাড়িতে ঘুমন্ত অবস্থায় আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে তার মামি সোনিয়া আক্তারের বিরুদ্ধে। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর অর্থসংকটের কারণে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনায় গত ২৭ অক্টোবর আফরিনের মা রওশন আরা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলায় অভিযুক্ত মামা জাকির হোসেন, মামি সোনিয়া আক্তার ও সোনিয়ার বোনজামাই মোস্তফা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।আফরিনের মা রওশন আরা অভিযোগ করেন, অর্থাভাবে মেয়ের চিকিৎসা চালিয়ে যেতে পারেননি। মেয়ের মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় গ্রেপ্তার তিনজন কারাগারে রয়েছেন। কিশোরীর মায়ের দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সোনারগাঁয়ে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছরের শিশু আফরিনের মৃত্যু
0:00 / 0:00
1x