সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১৪
রাসেল মিয়া :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় ১ জন, সন্ত্রাসবিরোধী মামলায় ৩ জন, ডাকাতির অভিযোগে ১ জন, মাদকসেবী ৬ জন এবং ওয়ারেন্টভুক্ত ৩ জনসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন মোঃ মাহমুদুল হাসান শিমুল (২৬)। তাঁর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার তিনজন হলেন আশরাফুল ইসলাম অনিক (২৩), মোঃ আক্তার হোসেন (৩৮) ও নিবির ভূঁইয়া (২৬)। ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ইলিয়াস বাবু (২৫) নামের একজনকে।
এ ছাড়া মাদকসেবী হিসেবে গ্রেফতার ছয়জন হলেন মোঃ রাসেল (১৮), মোঃ সুজন (২৪), মোঃ আব্দুল কুদ্দুস (৫০), রাজন সাহা (৪৭), মোস্তাফিজুর রহমান মিঠু (৩২) ও মোঃ রিপন মিয়া (৩৫)।
ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার তিনজন হলেন মোঃ সাজনুর রহমান ইমন (৩৬), সাজনুর ওরফে ডাকাত সাজনুর (৩১) এবং মোঃ নকিব (৩৫)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।















