আড়াইহাজারে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালিউল্লাহ গ্রেফতার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৈষম্যবিরোধী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস শাহ মো. ওয়ালিউল্লাহকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
গত ২ নভেম্বর ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো. মেহেদী ইসলামের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল ঢাকার তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
অভিযানে আড়াইহাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম সুমনসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার শাহ মো. ওয়ালিউল্লাহ আড়াইহাজার থানায় দায়ের করা একটি বৈষম্যবিরোধী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।















