সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেফতার
রাসেল মিয়া :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ জন মাদকসেবী, ছয়জন ডাকাত ও নিয়মিত মামলার একজন আসামিসহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেফতার হওয়া ১১ জন মাদকসেবী হলেন— জাকির (৪৭), তবারক মিয়া (৩৯), আরিফ (২৩), নাদিম হোসেন (২৬), মোঃ তারেক (২৬), মোঃ রিফাত (২৪), আলীন্দর ইসলাম (২৪), সুমন মুন্সি (৩২), মোঃ রাশেদ (২১), জাহিদুল (২৭) ও মোঃ সাকির মিয়া (২৫)।
এ ছাড়া ডাকাতির অভিযোগে গ্রেফতার ছয়জন হলেন— ওমর ফারুক (২০), বাছির (২৫), রাশেদুল (২৮), অনিল বাবু (৩৫), রাদেশুল ওরফে রাজু ওরফে রেজা (৩০) এবং আবু সাঈদ (৪০)।
অন্যদিকে নিয়মিত মামলায় ইউনুস মিয়া (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ১৮ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।















