সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ জন
রাসেল মিয়া :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার এক আসামি, ১০ জন মাদকসেবী ও চারজন ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ১৫ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের অভিযানে ১০ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আল আমিন (৩৫), মোঃ মেহেদী হাসান (৩০), মোঃ সাইফুল ইসলাম (৪৬), মোঃ সানি (২৭), মোঃ মনির হোসেন (৩৮), মোঃ জুলহাস (৫০), মোঃ ফারুক (২০), মোঃ ওমর খান (২৪), সুলতান (৫২) ও ইমরান (২৩)।
এছাড়া বৈষম্যবিরোধী মামলায় আব্দুস সাত্তার (৫৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী শ্রমিক লীগের সোনারগাঁ পৌরসভার সেক্রেটারি বলে পুলিশি তথ্যে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত চার আসামি হলেন— আরিফুল ইসলাম লিজন (২৮), মোঃ আমিন উদ্দিন, মোঃ নিজাম উদ্দিন ও মোঃ কামাল হোসেন।
সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ১৫ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।















