বিজ্ঞাপন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার বৈষম্যবিরোধী মামলায় ২, মাদকসেবী ৭, নিয়মিত মামলায় ২ ও ওয়ারেন্টভুক্ত ২ জন গ্রেফতার

রাসেল মিয়া
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম
বিজ্ঞাপন
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার বৈষম্যবিরোধী মামলায় ২, মাদকসেবী ৭, নিয়মিত মামলায় ২ ও ওয়ারেন্টভুক্ত ২ জন গ্রেফতার পড়েছেন ৩ জন

রাসেল মিয়া :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী মামলায় ২ জন, মাদকসেবী ৭ জন, নিয়মিত মামলায় ২ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মাদকসেবী ৭ জন হলেন: শাহীন (৪৭), উজ্জল (৩২), নূর মোহাম্মদ জনি (৩০), কাজী পিয়াল (২২), মজিবুল (২২), রবিউল (২৫) ও সোলেইমান (৩৮)।

বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার ২ জন হলেন: জাহিদ হাসান ও মাহমুদুল হাসান ওরফে সবুজ।

বিজ্ঞাপন

নিয়মিত মামলায় গ্রেফতার ২ জন হলেন: সোহেল মিয়া (২৮) ও তৌহিদ (২০)।

ওয়ারেন্টভুক্ত গ্রেফতার ২ জন হলেন: মোঃ সাগর মিয়া ও মোঃ আসাদুজ্জামান।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ১৩ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার বৈষম্যবিরোধী মামলায় ২, মাদকসেবী ৭, নিয়মিত মামলায় ২ ও ওয়ারেন্টভুক্ত ২ জন গ্রেফতার
0:00 / 0:00
1x