অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, খাদ্যে মিলেছে স্বস্তি
দেশে গত অক্টোবর মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮.২৭ শতাংশে দাঁড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে এই মূল্যস্ফীতির হার ছিল ৮.৩৪ শতাংশ।
মূলত খাদ্যপণ্যের দাম কমায় সার্বিক মূল্যস্ফীতিতে এই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে বলে বিবিএস সোমবার (৯ নভেম্বর) জানিয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬.৮০ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৭.২২ শতাংশ।
তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। সেপ্টেম্বরে এই হার ৯.৩০ শতাংশ থাকলেও অক্টোবরে তা বেড়ে ৯.৮৯ শতাংশে দাঁড়িয়েছে। এদিকে, জাতীয় গড় মজুরি বৃদ্ধির হার সেপ্টেম্বরের ৭.৯০ শতাংশ থেকে কমে ৭.৬৩ শতাংশে নেমেছে।
টানা তিন মাস ৯ শতাংশের ওপরে থাকার পর জুলাই ও আগস্ট থেকে মূল্যস্ফীতি কমতে শুরু করে। সেপ্টেম্বরে সামান্য বাড়লেও অক্টোবরে তা আবার কমল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখাকে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে।














