বিজ্ঞাপন
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসির সঙ্গে সংলাপে আলাদা সময় চায় ১১–দলীয় ঐক্য

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ৯:০০ পিএম
বিজ্ঞাপন
ইসির সঙ্গে সংলাপে আলাদা সময় চায় ১১–দলীয় ঐক্য পড়েছেন ৩ জন

ব্রিফিংয়ে ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। আজ শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে

১১–দলীয় ঐক্যের সঙ্গে সংলাপের জন্য আলাদা সময় যাতে বরাদ্দ করা হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হবে। আজ শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১–দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর ১৯টি, ৩০ নভেম্বর ১৮টি এবং ১ ডিসেম্বর ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ সংলাপ অর্থবহ করতে ১১-দলীয় ঐক্যের একসঙ্গে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিবকে জানানো হয়েছে এবং আনুষ্ঠানিকভাবেও জানানো হবে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর আহ্বানে জাতীয় সংলাপে ১১-দলীয় ঐক্য একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে জামায়াতের এ নেতা বলেন, এ সংলাপ বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে ভূমিকা রাখতে পারলে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। সংকট নিরসনে সবার সহযোগিতা লাগবে, তবে এখানে মূল দায়িত্ব সরকারের এবং সরকার কতটা আন্তরিক তা স্পষ্ট হওয়া প্রয়োজন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের তারিখ ও সময় চূড়ান্ত হলে ১১ দলের শীর্ষ নেতারা আবার বৈঠক করে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করবেন বলে জানান হামিদুর রহমান আযাদ। তিনি আশা প্রকাশ করেন, আন্তরিক আলোচনার মাধ্যমে চলমান রাজনৈতিক সংকট নিরসন এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ তৈরি হবে। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আরিফুল ইসলাম আদীব, বাংলাদেশ খেলাফত মজলিসের তোফাজ্জল হোসেন মিয়াজীসহ অন্যান্য নেতারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইসির সঙ্গে সংলাপে আলাদা সময় চায় ১১–দলীয় ঐক্য
0:00 / 0:00
1x