বিজ্ঞাপন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যকর জাতীয় শিক্ষানীতি প্রণয়নের সুপারিশ সংসদীয় কমিটির

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৯:০০ পিএম
বিজ্ঞাপন
কার্যকর জাতীয় শিক্ষানীতি প্রণয়নের সুপারিশ সংসদীয় কমিটির পড়েছেন ১ জন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক। জাতীয় সংসদ ভবন। ২৬ নভেম্বরছবি: সংসদ সচিবালয়ের সৌজন্যে

দেশে একটি সুনির্দিষ্ট ও কার্যকর জাতীয় শিক্ষানীতি করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় এবং পরে এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। সর্বশেষ ২০১০ সালে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হলেও এর বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখনো বাস্তবায়ন করা হয়নি।

সংসদীয় কমিটির বৈঠকে যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়নের পরামর্শ দেওয়া হয়। বৈঠকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যক্রম এবং পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা ৬৫ হাজার ল্যাপটপের মধ্যে বর্তমানে ৬৪ হাজার ৪০২টি সচল রয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ে চলমান ফিডিং কার্যক্রমে শিক্ষার্থীপ্রতি প্রতিদিনের খরচ ৩৭ টাকা ৯২ পয়সা নির্ধারণের কথা জানানো হয়। এছাড়া অষ্টম শ্রেণি পাস করার আগে ঝরে পড়া চার হাজার কিশোর-কিশোরীকে ছয় মাসের প্রাক্‌বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ঝরে পড়া শিশুরা যেন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য তাদের শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত রাখার সুপারিশ করেছে কমিটি।

কমিটির সভাপতি মাহমুদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের কোচিং নির্ভরতা কমাতে পাঠদান পদ্ধতি উন্নত করার পাশাপাশি প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক্ষক পদায়নের পরামর্শ দেওয়া হয়। এছাড়া মিড ডে মিল কার্যক্রমে নির্দিষ্ট অঞ্চলের সব স্কুলকে অন্তর্ভুক্ত করার ওপর জোর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কার্যকর জাতীয় শিক্ষানীতি প্রণয়নের সুপারিশ সংসদীয় কমিটির
0:00 / 0:00
1x