নভেম্বরের ২৫ দিনে এলো ৩১ হাজার ৮৩০ কোটি টাকার রেমিট্যান্স
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ৭:০০ এএমচলতি নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। ডলার প্রতি ১২৪ টাকা বিনিময় হার ধরে এর পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৮৩০ কোটি ৮০ লাখ টাকা। গতকাল বুধবার এক দিনে এসেছে ছয় কোটি ৯০ লাখ ডলার বা ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর প্রবাসী আয় বেড়েছে পাঁচ দশমিক ২০ শতাংশ। গত বছরের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স এসেছিল ২৪৪ কোটি ১০ লাখ ডলার।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ নভেম্বর পর্যন্ত মোট এক হাজার ৪০৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধির হার ১১ দশমিক ৫০ শতাংশ। গত অর্থবছরের এই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল এক হাজার ২৫৯ কোটি ডলার।














