বিজ্ঞাপন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামকে দেশের লজিস্টিকস হাবে রূপান্তরের পরিকল্পনা সরকারের

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬:০০ এএম
বিজ্ঞাপন
চট্টগ্রামকে দেশের লজিস্টিকস হাবে রূপান্তরের পরিকল্পনা সরকারের পড়েছেন ২১ জন

চট্টগ্রামে আর্ন্তজাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নয়া দিগন্ত

চট্টগ্রামকে সারাদেশের অর্থনৈতিক ও লজিস্টিকস হাবে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার। শুক্রবার বিকেলে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ডে ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই পরিকল্পনার কথা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, গভীর সমুদ্রবন্দর নির্মাণ এবং বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, এডিবি’র অর্থায়নে ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রায় ৮০ বিলিয়ন ডলারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, যার কেন্দ্রবিন্দুতে থাকবে চট্টগ্রাম। বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে গৃহীত পরিকল্পনা আগামী দুই বছরের মধ্যে দৃশ্যমান হবে। সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক কাস্টমস সংক্রান্ত জটিলতা নিরসন এবং চট্টগ্রাম বিমানবন্দরকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার দাবি জানান। বিশেষ অতিথির বক্তব্যে সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে একটি নিরাপদ ও ব্যবসাবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে দুই বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করা হয়েছে।

উল্লেখ্য, মাসব্যাপী এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে চেম্বারের সাবেক সভাপতি, বর্তমান পরিচালকবৃন্দ এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চট্টগ্রামকে দেশের লজিস্টিকস হাবে রূপান্তরের পরিকল্পনা সরকারের
0:00 / 0:00
1x