বিজ্ঞাপন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সঙ্কট কাটাতে গ্রামে গ্রামে বায়োগ্যাস পল্লী গড়বে সরকার

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম
বিজ্ঞাপন
জ্বালানি সঙ্কট কাটাতে গ্রামে গ্রামে বায়োগ্যাস পল্লী গড়বে সরকার পড়েছেন ২ জন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। বাসস

দেশের জ্বালানি সঙ্কট মোকাবিলা এবং যুব সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। শনিবার সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত এক মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক জানান, দেশের প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ে তোলা হবে।

প্রতিমন্ত্রী জানান, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে পরিবারগুলো নিজেদের জ্বালানির চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রি করে স্বাবলম্বী হতে পারবে। এই উদ্যোগ সফল করতে যুবকদের জন্য ঋণ বিতরণ প্রক্রিয়া সহজ করার পাশাপাশি ঋণের পরিমাণ বাড়ানোরও প্রতিশ্রুতি দেন তিনি।

বিজ্ঞাপন

সভায় যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক মো: মোতাহের হোসেন এবং মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: মাহফুজুল আলম খান উপস্থিত ছিলেন। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মতামত নিয়ে আগামী চার বছরের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিমন্ত্রী আরও জানান, কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কর্মকর্তাদের কাছ থেকে প্রতি মাসে কাজের অগ্রগতির রিপোর্ট নেওয়া হবে। এছাড়া সারাদেশের যুব সমাজ ও সংগঠকদের ঐক্যবদ্ধ করতে দ্রুততম সময়ের মধ্যে একটি ‘যুব কাউন্সিল’ গঠন করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জ্বালানি সঙ্কট কাটাতে গ্রামে গ্রামে বায়োগ্যাস পল্লী গড়বে সরকার
0:00 / 0:00
1x